শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২ লালমনিরহাটকে কৃষি জেলা ও ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে——–ত্রাণমন্ত্রী দুলু

আগামীকাল পর্যন্ত চলবে হজ নিবন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ৮ জুলাই থেকে পবিত্র হজ পালন শুরু হতে পারে। এ উপলক্ষে গতকাল সোমবার (১৭ মে) থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে। চলবে আগামীকাল বুধবার (১৮ মে) পর্যন্ত।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ থেকে ১৮ মের মধ্যে অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে। ২০২০ সালের তিনটি প্যাকেজে নিবন্ধিত যাঁরা এবার হজ করবেন, ১৬ থেকে ১৮ মের মধ্যে যেকোনো নিবন্ধন কেন্দ্র থেকে তাঁদের ২০২২ সালের যেকোনো একটি প্যাকেজে নতুন করে নিবন্ধন নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের নীতি মোতাবেক বাংলাদেশের হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত না থাকলে হজযাত্রীদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে হজের দিন থেকে পরবর্তী ছয় মাস। হজযাত্রীর দাখিল করা পাসপোর্ট যাচাই করা হবে অনলাইনে। এ ছাড়া নিবন্ধনের পর কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে শুধু বিমান ভাড়া এবং খাবার বাবদ গ্রহণ করা টাকা ফেরত পাবেন। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit