বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সহিংসতার অভিযোগের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল। এ সময় ভবিষ্যতে কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ বিকেলে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি নরসিংহপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অন্ধকলোনী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. বাবু ভূঁইয়ার নেতৃত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রাজু আহমেদ,সাংগঠনিক সম্পাদক শামীম আলম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. বাবু ভূঁইয়া বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।”সমাবেশ থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit