শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২ লালমনিরহাটকে কৃষি জেলা ও ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে——–ত্রাণমন্ত্রী দুলু ৪৩, ৪৪ এবং ৪৮তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অবিলম্বে নিয়োগের দাবি ভুক্তভোগী প্রার্থীদের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেখানে ভারত ছড়ি ঘুরিয়েছে রীতিমতো। নিজেদের প্রথম ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে। ৬ উইকেট খুইয়ে তুলেছে ২১১ রান। আর তাতে গড়ে ফেলেছে এমন এক রেকর্ড যা এশিয়ান গেমসের ইতিহাসে আর কখনো হয়নি। 

টস জিতে ব্যাট করতে নেমেছিল ভারত। বৈভব সূর্যবংশী অবশ্য আলো ছড়াতে পারেননি, আউট হয়েছেন ৯ বলে ১৫ রান করে। সাইম আইয়ুবের বলে তিনি উসমান খানের হাতে ক্যাচ দেন। দলের রান তখন ২৮। এরপর সঞ্জু স্যামসনও ৪ বলে ২ রান করে ফেরেন। আহমেদ দানিয়ালের বলে তার ক্যাচ ধরেন আরাফাত মিনহাস। ৫১ রানে ভারত দুই উইকেট হারায়।

এরপর হাল ধরেন অভিষেক শর্মা। তার ২৮ বলে ৬১ রানের ইনিংসে প্রাণ ফিরে পায় ভারতের ইনিংস। তবে দলের রান যখন ৯৩, তখন বিদায় নেন তিনি। তার বিদায়ের পর মাঝের ওভারে রানের গতি কিছুটা কমে যায় দলের। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও খুব বেশি সুবিধা করতে পারেননি, ২৪ বলে ২১ রান করে ফেরেন তিনি। ইশান কিশানের দশাও তথৈবচ, ১৮ বলে ২০ রান করেন তিনি। ১৪ ওভার শেষে ভারতের রান ছিল ১৩৩।

এরপরই বদলে যায় দলের চেহারা। তিলক ভার্মা ২২ বলে অপরাজিত ৫১ রান করেন। শিভম দুবেও দ্রুত ২৭ রান করেন ১৫ বলে। শেষ পাঁচ ওভারে ভারত তোলে ৭৪ রান। এই সময় তারা হারায় মাত্র একটি উইকেট। আর তাতেই ভারত জড়ো করে ২১১ রানের বিশাল পুঁজি। তাতে দলটি ভেঙে দেয় এশিয়ান গেমসের ফাইনালে সর্বোচ্চ রান করার রেকর্ড। ২০২৩ এশিয়ান গেমসের ফাইনালে আফগানিস্তান ১১২ রান। সেটি ভেঙে যায় ইনিংসের মাঝপথেই। 

এরপর ভারত প্রথম দল হিসেবে গড়ে এশিয়ান গেমসের ফাইনালে ২০০ রান করার রেকর্ড। পাকিস্তান এখন তাদেরই সেই রেকর্ড ভেঙে দিতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ২০ ওভারে ২১১/৬ (অভিষেক ৬১, তিলক ৫১*, দুবে ২৭, আইয়ার ২১, কিশান ২০; আরাফাত ২/২৫, দানিয়াল ২/৪৩, আবরার ১/২৯, সাইম ১/৪৭)।

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit