শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

দৌলতপুরে গৃহবধুর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৭৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মুঞ্জিয়ারা খাতুন ডলি (২৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধু একই ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের মিনহাজ উদ্দিনের স্ত্রী এবং আলাউদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনাইকান্দি মাঠের মধ্যে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধু ডলির লাশ ঝুলতে দেখে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে এলাকাবাসীর ধারণা সুদের ব্যবসার কারনে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ডলির ব্যবহৃত মোবাইল ফোনের বিকাশ নম্বরে মোটা অংকের টাকা ছিল। মোবাইল ফোনটি না পাওয়ার কারণে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে এলাকাবাসী ধারণা করছেন।
তবে এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

দৌলতপুরে জাসদ-যুবলীগ পাল্টা পাল্টি কর্মসূচী : প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম খুনের ঘটনায় একইস্থানে জাসদ-যুবলীগ পাল্টা পাল্টি কর্মসূচী ঘোষণা করায় প্রশাসনের হস্তক্ষেপে উভয় দল তা প্রত্যাহার করেছে। সন্ত্রাসী হামলায় যুবজোট নেতা মাহাবুব খান সালাম খুনের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার বেলা ১১টায় দৌলতপুর জাসদ উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশরে ডাক দেয়। এদিকে সালাম হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নাম জড়ানোর প্রতিবাদে একই স্থানে দৌলতপুর যুবলীগ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে মাইকিং করে। বিষয়টি দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর থানা পুলিশের নজরে আসলে উভয় দলের নেতৃবৃন্দের সাথে কথা বলার পর দুই দলের নেতৃবৃন্দ নিজ নিজ দলে কর্মসূচী প্রত্যাহার করে নেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার দিনভর উপজেলা পরিষদ চত্বরে দৌলতপুর থানা পুলিশের অবস্থান ও টহল জোরদার ছিল।

কর্মসূচীর বিষয়ে কেন্দ্রীয় যুবজোটের সাধারণ সম্পাদক ও দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন জানান, দৌলতপুর যুবজোটের সাধারণ সম্পাদক মাহাবুব খান সালাম খুনের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রশাসনকে অবগত করে বেশ কয়েকদিন আগে কর্মসূচী ঘোষণা করেছিলাম। হঠাৎ করে রবিবার সন্ধ্যায় একইস্থানে দৌলতপুর যুবলীগ কর্মসূচী ঘোষণা করে মাইকিং করে। অপ্রীতির ঘটনা এড়াতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মসূচী প্রত্যাহার করেছি। একইস্থানে যুবলীগের কর্মসূচীর বিষয়ে দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জানান, জাসদের কর্মসূচীর বিষয়টি আমাদের জানা ছিলনা। আমাদের কর্মসূচীর মাইকিংয়ের পর জানতে পারি জাসদের কর্মসূচীর কথা। পরে দৌলতপুর থানার ওসি’র নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছি। একইস্থানে উভয়দলের পাল্টাপল্টি কর্মসূচীর বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, উভয়দলের নেতাদের সাথে কথা বলার পর তারা নিজ নিজ কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit