সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

দেশে পক্ষাঘাতগ্রস্ত রোগী বাড়ছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। ফলে পক্ষাঘাতগ্রস্ত চিকিৎসায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও ভূমিকা রাখতে হবে। বাংলাদেশে সার্জনদের জন্য থোরাকো-লাম্বার স্পাইনের অস্ত্রপাচার সম্পর্কিত এক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিটোরের সাবেক পরিচালক ও বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. খ. আব্দুল আওয়াল রিজভী বলেন, বিকলাঙ্গতা চিকিৎসায় সার্জনদের দক্ষতা অর্জনের বিকল্প নেই। 

বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসাররাত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিটোরের পরিচালক এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ, নিটোরের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মো. মোনায়েম হোসেন, বিওএস’র মহাসচিব অধ্যাপক. ডা. মো. ওয়াহিদুর রহমান, বাংলাদেশ স্পাইন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম। 

‘বেসিক টেকনিকস অব থোরাকো-লাম্বার স্পাইন ফিক্সেসন’ শীর্ষক এ কর্মশালার কোর্স কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. মো. শাহ আলম বলেন, ২ দিনের কর্মশালা বাংলাদেশের স্পাইন সার্জনদের জন্য খুবই কার্যকর হয়েছে, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় যেভাবে পক্ষাঘাতগ্রস্থ রোগী বাড়ছে সেটা আশঙ্কাজনক। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকেও সেবা ও দক্ষতা বাড়াতে হবে। নাহলে এতো সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। 

অধ্যাক ডা. মো. আব্দুল গনি বলেন, গত ঈদে প্রায় ৬০০ বাইক দুর্ঘটনা কেইস এসেছে শুধু নিটোরে। যার মধ্যে মৃত্যু হার আশঙ্কাজনক; যার মধ্যে স্পাইনাল ইনজুরি ৫ থেকে ৬ শতাংশ। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোর পক্ষে সবাইকে চিকিৎসাসেবা দেওয়া কঠিন। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা আরও বলেন, দেশে দিন দিন বাড়ছে মেরুদণ্ডের বিভিন্ন রোগ। এর মধ্যে মেরুদণ্ডের বিকলাঙ্গতা ও যক্ষ্মা অন্যতম। এসব সমস্যার জন্য দেশের মানুষকে ছুটতে হত বিশ্বের বিভিন্ন দেশে। তবে আশার কথা হল মেরুদণ্ডের উন্নত চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি হাসপাতালে এখন আন্তর্জাতি মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাংলাদেশের মতো এত জনবহুল রাষ্ট্রে দক্ষ, প্রশিক্ষিত স্পাইন সার্জন তৈরির বিকল্প নেই। সরকারী ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগে এমন প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের চিকিৎসকদের নিঃসন্দেহে আরও বেশি দক্ষ করে গড়ে তুলবে। এদেশের মধ্যম ও নিম্নবৃত্ত মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কর্মশালায় ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরি সেন্টারের স্পাইন সার্জারী বিভাগের কলসালটেন্ট ও বিভাগীয় প্রধান গুরুরাজ এম সানগোনথিমাত এবং বাংলাদেশের অভিজ্ঞ ৮ জন স্পাইন সার্জন এই কর্মশালায় মেরুদণ্ডের আধুনিক অপারেশনের কৌশল নিবন্ধিত ২৮ জন অংশগ্রহণকারীকে হাতে-কলমে দক্ষতা প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit