বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

রাশিয়াকে ‘গভীরভাবে নজরদারি’ করা হচ্ছে: ন্যাটো

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে গভীরভাবে নজরদারি করছে ন্যাটো। জোটের প্রধান স্টোলটেনবার্গ এই মন্তব্য করেছেন।  বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করার ঘোষণা দেওয়ার পর ন্যাটো মহাসচিব এই মন্তব্য করলেন। এর আগে রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পশ্চিমা সামরিক জোটের সদস্য পদের জন্য আবেদন করার ঘোষণা দেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো জোটে যোগদান ফিনল্যান্ডের জন্য ভালো হবে না। ফিনল্যান্ডের সিদ্ধান্তকে পুতিন ‘ভুল সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেন। এ প্রসঙ্গে ন্যাটো প্রধান বলেন, রাশিয়া কি করছে আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি। ন্যাটো সদস্য দেশে রাশিয়া হামলা করলে জোটও প্রস্তুত রয়েছে। ফিনল্যান্ড-সুইডেনের সম্ভাব্য সদস্যপদ ন্যাটোর জন্য ‘গুরুত্বপূর্ণ’ মন্তব্য করে তিনি বলেন, বাল্টিক অঞ্চলে কিভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায় জোট সেটা দেখবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit