রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

এরদোগান এখন ‘অন্য কথা বলছেন’!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী যৌথভাবে ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানান। তবে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দিতে পারে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার জানান, ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন না তিনি। 

৩০ সদস্যের ন্যাটোতে যদি নতুন কোনো দেশ যুক্ত হতে চায় তাহলে ৩০টি দেশের সবাইকে এতে সম্মতি দিতে হবে। একটি দেশ ‘না’ করলেও নতুন কোনো দেশ সদস্য পদ পাবে না। এখন ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দিতে পারে তুরস্কই। তবে তুরস্ক যেন ফিনল্যান্ডকে না আটকায়, সেটি নিশ্চিত করতে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। 

ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো অবশ্য জানিয়েছেন, তারা যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার আগে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট নিনিস্তো জানিয়েছেন, মাত্র ১ মাস আগে এরদোগানের সঙ্গেও কথা বলেছিলেন তিনি। তখন এরদোগান বলেছিলেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তুরস্ক স্বাগত জানাবে। কিন্তু এখন এরদোগান অন্য কথা বলছেন। 

ফলে এ বিষয়টি এখন ফিনিশ প্রেসিডেন্টের কাছে ‘বিভ্রান্তিকর’ মনে হচ্ছে। এ ব্যাপারে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, আমি এক মাস আগে এরদোগানের সঙ্গে কথা বলেছিলাম। তখন তিনি জানিয়েছিলেন তুরস্ক ফিনল্যান্ডকে সমর্থন দেবে। কিন্তু তুরস্ক এখন মত পাল্টানোয় বিষয়টি বিভ্রান্তিকর লাগছে। 

তিনি আরও বলেন, আমাদের যা প্রয়োজন তা হলো পরিস্কার উত্তর।  আমি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে নতুন করে কথা বলার প্রস্তুতি নিচ্ছি এবং তিনি যেসব সমস্যার কথা উল্লেখ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করব। 

সূত্র: বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান 

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit