মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

হাসপাতালে অক্ষয় কুমার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসব ২০২২’এ অংশ নেওয়ার কথা ছিলো অক্ষয় কুমারের। জানা গিয়েছিলো সেখানে বলিউড সুন্দরীদের মতো এবার তিনিও লাল গালিচায় হাটবেন। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না হয়তো। কারণ বলিউড খিলাড়ি  দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বলিউড গণমাধ্যমের বরাতে জানা যায়, কানে অতিথি হয়ে যাওয়ার কথা বলিউড তারকা এ আর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুরসহ আরও অনেকেরই। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়, যা নিয়ে মন খারাপ বলিউডের বাকি নিমন্ত্রিতদেরও। ২০২১-এর এপ্রিলে প্রথম বার করোনার কবলে পড়েছিলেন অভিনেতা। সমস্ত সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে তিনি। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই বার্তা অক্ষয়ের, আপনাদের সকলের শুভেচ্ছা আর ভালবাসায় আমি খুব শিগগিরই সেরে উঠব। তা ছাড়া, আমি ভালই আছি। ’

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit