বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

লালমনিরহাটে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে লাশ হলো ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফারজিনা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৩৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে একটি ভুট্টাক্ষেতে ফারজিনা আক্তার নামে ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঐ শিক্ষার্থীর মৃগী রোগ থাকায় ভুট্টাক্ষেতের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।রোববার (১৫ মে) সকালে ঐ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ককোয়াবাড়ি গ্রামে একটি ভুট্টাক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মৃত্যু মেয়েটির নাম ফারজিনা আক্তার। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

মৃত মেয়েটির বাবা আব্দুর রহমান জানান, তার মেয়ের মৃগী রোগ ছিল। গরুকে ঘাস খওয়ানোর জন্য গতকাল শনিবার বিকালে রিমঝিম বৃষ্টির মাঝে ভুট্টাক্ষেতের দিকে গরু নিয়ে যায়। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়েটি আর বাসায় ফিরেনি। গতকাল রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর মেয়েটির মরদেহ ভুট্টাক্ষেতে পাওয়া গেল।পাটগ্রাম উপজেলার জোংড়া ইউপি চেয়ারম্যান মোজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর থেকে আমরা ঘটনাস্থলে আছি। আমাদের সাথে থানার পুলিশও আছেন। মৃগী রোগের কারণে ভুট্টাক্ষেতের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারণা করা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।তবে মরদেহে কোন ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানান  ওসি।

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit