শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

কি আছে তাজমহলের তালাবন্ধ ঘর গুলোতে?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : ভালোবাসার এক অনন্য নিদর্শন তাজমহল। বিশ্ববাসীর কাছে এটি ভালোবাসার প্রতীক। পৃথিবীর সাতটি বিস্ময়েরও একটি তাজমহল। বিষ্ময়ে ভরা সৌধটিতে স্থায়ীভাবে তালাবন্ধ রয়েছে ২০টিরও বেশি কক্ষ। যা নিয়ে কৌতহল রয়েছে অনেকের মনে।

সম্প্রতি ভারতের স্থানীয় পর্যায়ের রাজেশ সিং নামের বিজেপির এক নেতা এই কক্ষগুলোর প্রকৃত ইতিহাস জানতে আদালতের দ্বারস্থ হয়েছেন।

তিনি দাবি করেন, তাজমহলের ২০টিরও বেশি স্থায়ীভাবে তালাবন্ধ কক্ষগুলো খুলে দেওয়া হোক, যাতে এই সৌধের প্রকৃত ইতিহাস বেরিয়ে আসে।

রাজেশ সিং খুব পরিষ্কারভাবেই আদালতকে জানান, তিনি দেখতে চান, তাজমহলের ভেতরের তালা দেওয়া ঘরগুলোতে হিন্দু দেবতা শিবের একটি মন্দির রয়েছে বলে যে দাবি ঐতিহাসিকরা এবং ভক্তরা করেন, তা যথার্থ কিনা?

যদিও তার এই অবেদন খারিজ করে দিয়েছে আদালত।

তালা দেওয়া যে কক্ষগুলোর কথা রাজেশ সিং তুলছেন সেগুলোর অধিকাংশই সৌধের ভূগর্ভস্থ অংশে অবস্থিত। এবং তাজমহলের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন এমন অনেক মানুষের মতে, ভূগর্ভস্থ ঐ ঘরগুলোর
ভেতর আদৌ কোনো রহস্য নেই।

কক্ষগুলো নিয়ে মোগল স্থাপত্যের একজন শীর্ষ বিশেষজ্ঞ এবা কোচ বলেন, ‘‘তাজমহলের নিচে ভূগর্ভস্থ ঐ কক্ষগুলো তৈরি করা হয়েছিল ‘তাহখানা’র অংশ হিসাবে। মোগলরা গরমের মাসগুলোতে শরীর শীতল রাখতে এমন ভূগর্ভস্থ কক্ষ তৈরি করতো।’’

১৯৭৮ সালে এক বন্যার আগ পর্যন্ত তাজমহলের ভূগর্ভস্থ ঐ অংশে পর্যটকরা যেতে পারতেন।

দিল্লির ইতিহাসবিদ রানা সাফাভি বলেন, ‘‘বন্যার পানি তাজমহলের ভেতর ঢুকে গিয়েছিল, পানি নামার পর মাটির নিচের ঐ ঘরগুলোর মেঝেতে পলির আস্তরণ পড়েছিল। দেয়ালে, মেঝেতে ফাটল দেখা দিয়েছিল। তারপরই কর্তৃপক্ষ জনসাধারণের জন্য ঘরগুলোতে ঢোকা বন্ধ করে দেয়। ওগুলোর ভেতর কিছুই নেই।’’

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit