মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

রাজশাহীর পবা উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্কনিউজঃ রাজশাহীর পবা উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল মান্নান (৪৮)। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের কন্যাশিশু ঘটনাস্থলেই মারা গেছে। তাদের রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মা মারা যান। বাবা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল থেকে পবা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit