আমার প্রত্যাশা
—————–
গতকাল শুক্রবার বনানী সুপার মার্কেটে জুম্মার নামাজে বয়ান শুনছিলাম। সমস্ত মার্কেটটিতে মাইকে হুজুরের গলার আওয়াজ । প্রায় প্রতিটি দোকানে সবার মাঝেই নামাজে যাওয়ার ব্যস্ততা। শুক্রবার বলে কথা, দোকান গুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বেড় হতে যেয়ে লজ্জায় পরে গেলাম, পুরো পথ জুড়ে সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, হুজুরের বয়ান শুনছে ।
হুজুর বলছেন, ”যতই নামাজ পড়েন, রোজা রাখেন, ধর্ম কর্ম পালন করেন অপরের অর্থ বা সম্পদ আত্মসাৎ করলে পরকালে কোন লাভই নাই।” সত্যিই কি তাই মনে মনে ভাবলাম। তবে ভীষণ আল্লাহ্ওয়ালা লোকরা কেন আত্মসাতে মত্ত হয় ?
এমন আল্লাহ্র কাছে আত্মসমর্পণ করা এক ব্যক্তির কাছে পাওনা সম্পদ চাইতে গেলে বয়ান দিলেন, ”মানুষের কাছে চেয়ে লাভ কি, আল্লাহ্র কাছে চান।”
উক্ত ব্যক্তি সাম্প্রতিক সময়ে প্রচুর অর্থবিত্তের মালিক। যাকে বলে সবদিক মিলিয়ে তাঁর জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করছেন। অবশ্যই আল্লাহ্ তাঁকে দান করেছেন।
কিন্তু আমি মনে মনে ভাবছি আল্লাহ্ তো এরশাদ শিকদারকেও এমন ক্ষমতা আর অর্থ দান করেছিলেন। সেই অর্থ এখন কোথায়, কার কাছে ?
সন্ত্রাসীদের গুলিতে মুরগী মিলনের মৃত্যুর পর তাঁর স্ত্রী ডলি পুনঃ বিবাহের পর একটি ছেলে সন্তানের জন্ম হয়।অল্প কয়েক বছর পর ডলির মৃত্যুর পর তাঁর পরিবার তাঁকে মেরে ফেলা হয়েছে এই মর্মে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন। কারণ মুরগী মিলনের পুরো সম্পদ ছিল তাঁর স্ত্রী ডলির নামে।
এক সময়ে কক্সবাজার টেকনাফের প্রচণ্ড প্রতাপশালী ওসি প্রদীপের বর্তমান অবস্থা কি ?
শুনেছি মীরজাফরের আত্মীয়রা ভয়ে তাঁদের পরিচয় গোপন করতেন।
খন্দকার মোস্তাকের আত্মীয় না হওয়া সত্ত্বেও নাকি করনাকালে ডাঃ খন্দকার ফেরদৌসের চিকিৎসা দেওয়া ব্যতিরেই আমেরিকায় ফিরে যেতে হয়েছে কেবল নামের আগে খন্দকার থাকার অপরাধে।
কারণ খন্দকার মুস্তাকের জীবিত অনেক প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়ায় সুযোগের সন্ধানে, নানা ধান্দায় নানা রূপে।
আল্লাহ্ তো কাউকেই খালি হাতে ফেরান না, সবাইকেই দেন কিন্তু তাঁর খাস বান্দাদের পরীক্ষা করার জন্য দেন।
ইতিহাস সাক্ষী খলনায়কদের পতন দেরীতে হলেও সশব্দে ভীষণ জোড়ে হয়।
আমি ভাবছি অন্য কথা, সেই ৬ বছর বয়স থেকে নামাজ পড়া আমার পারিবারিক শিক্ষা কিন্তু দোয়ায় দাঁড়িয়ে কখনোই বৈশ্বিক বিষয়াদি বস্তুগত কোন কিছু চাইনি কোনদিন। কেবল চেয়েছি পরিবার, সন্তান সেই সাথে পৃথিবীর সবার সুস্বাস্থ্য, শান্তি, সুখ আর আনন্দ। আমাদের পূর্ববর্তী বুজুর্গ ব্যক্তি যারা পৃথিবীর ওপারে আছেন তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া।
মাঝে মাঝে ধাঁধায় পরে যাই কোনটা ঠিক আমি নাকি সে ?
কেবল পৃথিবীতে নয় মৃত্যু পরবর্তী খাদ্য-পানীয়, বাসস্থান, অর্থ-সম্পদ, ক্ষমতা,শরাব-সাকি, হুর বা যৌনতা, বস্তুগত কোন কিছুতেই লোভ নেই আমার। এপারে কেবলই সন্তানদের সুস্বাস্থ্য, সুখ আর তাঁদের প্রাপ্য অধিকারটুকু আর ওপারে কেবলই শান্তি চাই।
আমি মনে প্রাণে বিশ্বাস করি লোভী, অন্যায় ভাবে অন্যের অর্থ-সম্পদ আত্মসাৎ এবং লুণ্ঠন কারিদের অতৃপ্ত আত্মা একাল পরকাল কোনকালেই শান্তি পায় না। তাঁদের চাওয়া কেবল বাড়তেই থাকে। যত পায় ততো চায়।
এই জন্যই কি আল্লাহ্ আমাকে সবসময় স্বস্তি, শান্তি আর আনন্দে রাখেন ? কারণ একমাত্র আমি এই তিনটাই চাই, একালে এবং পরকালে ।
লেখিকাঃ খুজিস্তা নূর ই নাহরীন নিয়মিত লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা ঝড় তুলে। পূর্বপশ্চিমবিডিনিউজ এর সাবেক সম্পাদিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী খুজিস্তা নূর ই নাহরীন বর্তমানে মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর টাইমলাইন থেকে পোস্টটি সংগৃহিত।
কিউএনবি/বিপুল/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.০৫