শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

সুখবর দিলেন সালমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : সালমান খানের বেশিরভাগ ছবি উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হয়। কখনো ঈদ, কখনো দিওয়ালিতে তার ছবি আসে। সে বিষয়টি মাথায় রেখেই হয়তো নতুন ছবির নাম ঠিক করেছেন সালমান। তার নতুন ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এ ছবিতে সালমানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পূজা হেগড়ে।

গতকাল ইনস্টাগ্রামে পূজা সালমান খানের আইকনিক ব্রেসলেট পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘শুটিং শুরু হয়েছে।’

আজ শনিবার সালমানও একটি ছবি পোস্ট করেছেন। সেখানেও তিনি শুটিং শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে ব্যতিক্রমী লুকে দেখা গেছে সালমানকে। তার হাতেও ছিল সেই ব্রেসলেট। ছবির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির শুটিং শুরু হওয়ার কথাই জানিয়েছেন সালমান ও পূজা।

সালমানকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‌‘অন্তিম’ ছবিতে। আর এ বছর পূজার তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ‘রাধে শ্যাম’, ‘আচারিয়া’ ও ‘বিস্ট’। মুক্তির অপেক্ষায় আছে পূজার ‘সার্কাস’ ও ‘এফথ্রি’।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit