সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত লাশ, স্বামী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : ২০তম জন্মদিনটা পালন করলেন হাসিখুশিতেই।  আর ঠিক পরদিনই নিজের বাড়ি থেকে উদ্ধার হল ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সাহানার ঝুলন্ত লাশ। 

এ ঘটনায় সন্দেহের তীর অভিনেত্রীর স্বামী সাজ্জাদের দিকে।  অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। 

শুক্রবার কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে সাহানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও তার মায়ের দাবি এটি খুন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল।  তাকে খুব উচ্ছ্বসিত লাগছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা কীভাবে করে সে? এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে তাকে।’ 

সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।

কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। এর পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত প্রায়ই।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit