রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

কুসিক নির্বাচন: নৌকার মনোনয়ন পেলেন আরফানুল হক রিফাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২০২ Time View

ডেস্কনিউজঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র পদের দলীয় মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত। রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। রিফাতের ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় নেতারা। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হত রিফাত।

এদিকে, কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদেরকে উল্লাস করতে দেখা গেছে। তাদের প্রত্যাশা, গত দুই নির্বাচনে কুসিকের মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী, এবার তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হবেন বিপুল ভোটে।

কুমিল্লা সিটি কর্পরেশন নির্বাচনে নৌকার মাঝি আরফানুল হক রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিশ্বস্ত হিসেবে সকলের কাছে পরিচিত।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। মনোনয়ন বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর শুক্রবার রাত ৮টার দিকে আরফানুল হক রিফাত বলেন, ‘নেত্রী (প্রধানমন্ত্রী) আমার ওপর আস্থা রেখেছেন, আমাকে নৌকা উপহার দিয়েছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞ। আগামী ১৫ জুনের নির্বাচনে নৌকাকে জয়ী করে আমি তার আস্থার প্রতিফলন ঘটাতে পারবো আশা করছি। ’

রিফাত আরো বলেন, ‘আমি নির্বাচিত হলে নগর ভবনকে দলীয় কার্যালয় বানাবো না। নগর ভবন সর্বদা নগরীর মানুষের জন্য খোলা থাকবে। আশা করছি, কুমিল্লা নগরীর মানুষ আমাকে ভোট দিয়ে তাদের কল্যানে কাজ করতে নির্বাচিত করবেন। ’

গত ২৫ এপ্রিল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।

কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit