সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২২২ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির ঐতিহ্যবাহী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি,সাবিহা কেমিক্যাল ওয়ার্ক এর পরিচালক,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক গরিবের সুলতান খ্যাত মো.শামীম আহম্মেদ।(১৩ মে) শুক্রবার সকালে উদ্বোধন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিছুর রহমান পলাশ জানান,স্কুল পরিচালনায় গত ১০ মে মঙ্গলবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ৪ জন নির্বাচিত হয়েছেন, তারা হলেন: মো.নজরুল ইসলাম খবির,মো.আফজাল হোসেন খান, মো.মাহাবুব বাকলাই ও মো.ফারুক হাওলাদার।

এছাড়া দাতা সদস্য নির্বাচিত হয়েছেন ১জন ও তিনি স্কুলের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান পলাশ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।দ্বিতীয় বারের মত উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কিমিটির নির্বাচিত সভাপতি মো.শামীম আহম্মেদ বলেন, তিনি ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।

 

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit