রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

সালমান খানের পরিবারে ফের ভাঙন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : কয়েক বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ খান ও মালাইকার। এবার সালমান খানের আরেক ভাই সোহেল খানের সংসার ভাঙল। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনে পাকাপাকি ভাবে ইতি টানতে চলেছেন সোহেল ও সীমা।

এক ছাদের তলায় থাকতেন না খান পরিবারের এই দুই সদস্য।। এবার কাগজে কলমে বিচ্ছেদ চাইছেন তারা। শুক্রবার মুম্বইয়ের এক পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন সোহেল সীমা। আলাদা আলাদাই আসেন দু’জনে।

ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমসকে ফ্যামিলি কোর্টের এক সূত্র জানিয়েছে, ‘আজ সোহেল খান এবং সীমা সচদেব আদালতে হাজির হয়েছিলেন। তারা ডিভোর্সের আবেদন জানিয়েছেন। এটা মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে’। 

১৯৯৮ সালে ভালোবেসে একে অপরকে বিয়ে করেন সোহেল সীমা। সোহেল বেশ কয়েকটি হিন্দি ছবি করলেও সব কটিই প্রায় ফ্লপের তালিকায়। এই মুহূর্তে প্রযোজক হিসেবেই চেনে ইন্ডাস্ট্রি। সীমা ও সোহেলের দুই সন্তান রয়েছে। নির্ভান এবং ইয়োহান। ২০১৭ সালে প্রথমবার তাদের ডির্ভোসের কানাঘুষো শোনা যায়। নেটফ্লিক্সের শো ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ দেখা যায় সীমাকে। সেখানেই পরিষ্কার হয়ে যায় যে সোহেল-সীমা এক ছাদের তলায় থাকেন না।

২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। ১৮ বছরের বিবাহিত জীবনের পর আলাদা হন মালাইকা-আরবাজ। বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা। 

আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মালাইকা আরোরা বলেন, ‘আরবাজের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তে আমি খুশি। নতুন স্বাধীনতা এবং জীবনকে আরও একবার সুযোগ দিতে পেরেছি আমরা দু’জনই। অতীতের ভার আমার কাঁধে নেই। মাথা উঁচু করে আনন্দে জীবন কাটাচ্ছি।’ যদিও এই মুহূর্তে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। আরবাজও তার ভালোবাসা খুঁজে পেয়েছেন জর্জিয়ার মধ্যে।

অন্যদিকে সালমান খানের বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার সঙ্গে সম্পর্কের খবর ছড়ায়। তবে কারোও সঙ্গেই তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এই মুহূর্তে ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউডের ভাইজান এমনটাই জল্পনা।

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit