সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

কে হচ্ছেন প্রভাসের নায়িকা, কিয়ারা নাকি রাশমিকা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১১৯ Time View

বিনোদন ডেসক্ : আবারও অভিনেতা প্রভাসকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সন্দ্বীপ রেড্ডি। ‘স্পিরিট’ শিরোনামের সিনেমাটি নির্মাণের ঘোষণা আগেই দিয়েছিলেন ‘কবির সিং’খ্যাত এই পরিচালক। প্রভাসের বিপরীতে এই সিনেমায় কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নিয়ে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রভাসের বিপরীতে কিয়ারা আদভানি কিংবা রাশমিকা মান্দানা অভিনয় করতে পারেন। এ সিনেমার সঙ্গে যুক্ত একজন সংবাদমাধ্যমটিকে বলেন,“কিয়ারা অথবা রাশমিকাকে সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে রাখার পরিকল্পনা করেছেন পরিচালক। কেন্দ্রীয় নারী চরিত্র চূড়ান্ত হওয়ার পর সিনেমাটির শুটিং শুরু হবে।”

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে শ্যাম’। গত ১১ মার্চ মুক্তি পায় এটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। বর্তমানে ‘আদিপুরুষ’, ‘সালার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভাস। অন্যদিকে কিয়ারার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— হিন্দি ভাষার ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিও’, তেলেগু ভাষার ‘আরসি ১৫’ প্রভৃতি। ‘পুষ্পা’ মুক্তির পর বক্স অফিস কাঁপিয়েছেন রাশমিকা। তার হাতে বর্তমানে অর্ধ ডজন সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তিনটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit