বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৬১ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় এক গার্মেন্টস নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুবছর ধরে অনৈতিক সম্পর্ক করেছে মুদী দোকানি মোস্তফা। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় একটি জিডি করেন ভুক্তভোগী ওই নারী। জিডি নং- ৮৪৫। ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, আমি আশুলিয়ার গোরাট এলাকায় একটি ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকুরী করে আসছি। এরই মধ্যে আমার স্বামী মারা যায়।
আমার দুটি সন্তান রয়েছে। নাইটেংগেল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মোস্তফা নামে এক মুদির দোকানদারের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় মুদি সামগ্রী কিনতাম। আমার স্বামী মারা গেছে এই সুযোগকে কাজে লাগিয়ে মোস্তফা আমাকে বিয়ে করবে বলে দীর্ঘদিন ধরে আমার সাথে দৈহিক মেলামেশা করে আসছে। সে আমার কাছ থেকে দুই লাখ টাকাও ধার নিয়েছে। বিয়ের কথা বললে সে আমাকে বিয়ে করে না এবং আমার ধারের টাকাও দেয় না। ওল্টো আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে কোন উপায় না পেয়ে থানায় একটি জিডি করেছি।
এদিকে জিডি সূত্রে জানা যায়, বিবাদি মোস্তফা, পিতা আকবর, গোড়াহাট, ইয়ারপুর ২নং ওয়ার্ড আশুলিয়া, ঢাকা। ০১৭৭১০৯০৫৮০ দীর্ঘ দিন যাবৎ আমাকে বিভিন্ন ভাবে বিবাহের প্রস্তাব দেয়। আমি রাজি হই নাই বলিয়া আমাকে গত ২/৫/২২ইং তারিখে আমাকে বলিয়াছে যদি তাহাকে বিবাহের জন্য রাজি না হই, আমাকে প্রাণে মেরে ফেলিবে। আমার ও আমার পরিবারের ক্ষতি করিতে পারে।
স্থানীয়রা জানায়, মুদির দোকানি মোস্তফা এই এলাকায় মেয়েদের আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করতো। অনেক মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় করতো। এই ধরনের লোকের শাস্তি হওয়া উচিত। মুদি দোকানি মোস্তফার মুঠো ফোনে একধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)  মোঃ হাসিব শিকদার বলেন, এখনো পর্যন্ত জিডির কপি হাতে পাইনি। হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit