বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

ইভিএম-টিভিএম বুঝি না, শুধু বুঝি এই সরকারকে পদত্যাগ করতে হবে…..  ফখরুল 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৭৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএম-টিভিএম বুঝি না,  একটা কথাই বুঝি -এই  সরকারকে আগে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারকে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধিনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোন নির্বাচন নয় বন্ধুগন।বৃহস্পতিবার(১২ মে) বেলা সাড়ে ১১ টায় লালমনিরহাট শহীদ সোহরাওয়ার্দি মাঠে বাই সাইকেল র‍্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশনেত্রীসহ সকল বন্দি নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। সমস্ত মামলা তুলে নিতে হবে। তার পরে এখানে নির্বাচন হবে। আসুন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। গড়ে তুলি জাতীয় ঐক্য। সেই ঐক্যের মধ্য দিয়ে এ ভয়াবহ শক্তি, জাতীয়তাবাদি শক্তি গড়ে তুলতে হবে। আওয়ামীলীগ স্বাধীনতার যে স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করেছে। সেটা ফিরে আনার জন্য এবং গনতন্ত্রকে ফিরে আনার জন্য আমরা সংগ্রাম করে জয়ী হই। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

লালমনিরহাট জেলা বিএনপি’র র‍্যালী প্রসঙ্গে মহাসচিব বলেন, এ র‍্যালীকে আমি সাইকেল র‍্যালী বলতে চাই না। এই র‍্যালীকে আমি গনতন্ত্রের র‍্যালী বলে অভিহিত করতে চাই। আজকের এই র‍্যালীর মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম। যে চেতনার জন্য আমরা লড়াই করেছিলাম। সেই চেতনা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তথা হারিয়ে ফেলা গনতন্ত্রকে পুরুদ্ধার করতে আজ লালমনিরহাট থেকে গনতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। 

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুর হাবিব দুলু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ক্রীড়া কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপি’র নেতার্কমীরা। 

বক্তব্য শেষে জেলা বিএনপি’র আয়োজিত বাই সাইকেল র‍্যালীর উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর র‍্যালী নিয়ে সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শেষ করেন। সেখানে বিকেল ৩টায় রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit