মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে দুর্বৃত্তদের হামলায় যুব জোট নেতা নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৭১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুব জোটের সাধারন সম্পাদক মাহাবুব খান সালাম (৩৮) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা মাষ্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহাবুব খান সালাম উপজেলার নতুন আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১১ টার সময় আল্লারদর্গা বাজার মাষ্টার পাড়া গ্রামে ২০/৩০ জনের একদল দুর্বৃত্ত মাহাবুব খান সালাম কে ধারালো অস্ত্র ও রামদা দিয়ে পেটে,হাতে ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

মুমূর্ষু অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১ টার দিকে অধিক রক্ত ক্ষরণের কারনে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এ এখবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী আমদহ গ্রামের গকুল সহ কয়েক জনের বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট করে। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ও ভেড়ামার ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উল্লেখ্য নিহত মাহাবুব খান সালাম উপজেলার কল্যানপুর চরদিয়াড় গ্রামের কথিত তাছের পীরের দরবার শরীফের ভক্ত এবং একই দরবার শরীফের ভক্ত রাশেদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী।

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit