রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইউরোপজুড়ে বিক্ষোভের আগুন, এবার কি উত্তাল হচ্ছে যুক্তরাজ্য? গোপালগঞ্জে বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের নাম প্রকাশ করলেন ডাকসুর মুসাদ্দিক নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

কেশবপুরের রামচন্দ্রপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৭৯ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি  : কেশবপুরে স্বামীর ছুরিকাঘাতে আহত মেরিন (২২) নামে এক গৃহবধূর যশোর জেনারেল হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গৃহবধূ মেরিন কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রিপন হোসেনের (২৪) স্ত্রী। রিপন হোসেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।গৃহবধূর মামা রফিকুল ইসলাম অভিযোগ করে জানায়, গত দুই বছর আগে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে গৃহবধূর স্বামী রিপন হোসেন গ্রামের বাড়িতে গিয়ে প্রতিবেশী মেরিনের সাথে সম্পর্ক করে বিবাহ করে।

বিবাহর কিছুদিন পর থেকে রিপন তার স্ত্রী মেরিনকে কারনে-অকারনে মারধর করতো। পারিবারিক ভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেও ব্যার্থ হয় মেরিনের স্বজনরা। ঈদুল ফিতরের দিন দুপুরের দিকে রিপন নেশা করে বাড়িতে ফিরে মেরিনের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে মেরিনকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করে। এতে মেরিন গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মেরিনের মৃত্যু হয়। মেরিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit