শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মঞ্চে কাঁদলেন এম.পি ও তাঁর মেয়ে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৯৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যাকান্ডের শিকার হন ২০২১ সালের ২১ অক্টোবর। এ ঘটনায় ইকবাল আজাদের ভাই জাহাঙ্গীর আজাদের দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন।প্রয়াত আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা বেগম শিউলী আজাদ বর্তমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য। স্বামী হত্যাকান্ড ও সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি কেঁদে উঠলেন। একই সঙ্গে কাঁদলেন তাঁর মেয়ে সাজদিবা ইকবাল।বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে কেঁদে উঠেন। শিউলী আজাদকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদসস্য পদ প্রদান উপলক্ষে আয়োজিত প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন তাঁরা। এ মালেক কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। মো. মনির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মো. আরজু, সৈয়দ মিজানুর রেজা, খ. আ. ম রশিদুল ইসলাম, ইব্রাহিম খান সাদাত, সাদেকুর রহমান, আ ফ ম কাউছার এমরান, জয়দুল হোসেন, শেখ মো. শহিদুল ইসলাম, আবদুন নূর, সৈয়দ মো. আকরাম, আল-আমীন শাহীন, মফিজুর রহমান লিমন।

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit