শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

বিশ্বে কোভিড আরোগ্য সূচকে বাংলাদেশ ৫ম, যুক্তরাষ্ট্রের অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করার সূচকে বিশ্বের ১২১ দেশের মধ্যে ৫ম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (১০ মে) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, নিকেই রিকভারি ইনডেক্সে বিশ্বব্যাপী ১২১ দেশের মধ্যে ৫ম স্থানে থাকার জন্য বাংলাদেশকে অভিনন্দন। বাংলাদেশের জনসংখ্যার ৭৫.৪৬ শতাংশ কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছে এবং ৬৮.১৯ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে। সারাদেশে ৬৪ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করার সূচকে বিশ্বের ১২১ দেশের মধ্যে ৫ম অবস্থানে এসেছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit