শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

লালমনিরহাটে ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেফতার তিন

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৫৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে কামরুজ্জামান ওরফে আলি(৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরের দিকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় তিনজকে গ্রেফতার করা হয়েছে।নিহত কামরুজ্জামান ওই এলাকার মৃত খাদেমুল্লাহর ছেলে বলে জানা যায়।গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার ফজলুল হকের স্ত্রী নাজমা বেগম (৩২), নুর ইসলামের স্ত্রী হামিদা বেগম (৪৫), ও নুর ইসলামের মেয়ে আকলিমা বেগম  (২২)। 

মামলা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাঠ এলাকার কামরুজ্জামানের সাথে তারই চাচাতো ভাই নুর ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর আগে দফায় দফায় এটি নিয়ে স্থানীয় সালিশি বৈঠক হলেও কোন স্থায়ী সমাধান হয়নাই। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলমান আছে। বিরোধের জেরে মঙ্গলবার দুপুরের দিকে কামরুজ্জামান নিজ ভুট্টাখেত থেকে ভুট্টা নিয়ে যাওয়ার সময় নুরুল ইসলাম, ফজলুল হক সহ ১০/১২ জন পথরোধ করে। তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজনা শুরু হলে মারামারি লেগে যায়। এক পর্যায়ে বুকে ও গোপনাঙ্গে আঘাতের ফলে সেখানেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এঘটনায় সন্ধায় নিহতের ছোট ভাই সামসুজ্জামান ওরফে সামছুল আদিতমারী থানায় বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামী করে ১২ জনের নামে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন।এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক  বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

 

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit