শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

যৌতুকের দাবীতে কিশোরী বধুকে নির্যাতন

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৬২ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : যৌতুকের দাবীতে এক কিশোরী বধুকে অমানসিক নির্যাতণ করেছে স্বামী সোহেল রানা, শ্বাশুড়ি রোমেলা, জা শারমিনসহ পরিবারের সকলে। পরিবারের সকলে মিলে নির্যাতন করায় ওই কিশোরীকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। নির্যাতনে শিকার কিশোরী শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ বেকল নগর গ্রামের শফিক মাদবরের মেয়ে বৃর্ষ্টি।

গত মঙ্গলবার রাত থেকে দফায় দফায় তাকে নির্যাতন করা হয়েছে বলে হাসপাতালের শয্যা থেকে জানায় ওই কিশোরী। সংবাদ পেয়ে মাদারীপুর সদর উপজেলার দক্ষিন দুধখালি গ্রামের স্বামীর বাড়ি থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে কিশোরীর স্বজনরা। অসহনীয় যন্ত্রনায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে ওই কিশোরী।

জানাগেছে, দক্ষিণ দুধখালি গ্রামের রেজ্জেক হাওলাদারের দুই ছেলে সৌদি প্রবাসে থাকে। গত তিন বছর পূর্বে সৌদি প্রবাসী সোহেল রানার সাথে বৃষ্টির বিয়ে হয়। তাদের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।বড় ছেলে রুবেল হাওলাদারকে তার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে নগদ টাকাসহ দামী দামী আসবাবপত্র দিয়েছে। ছোট ছেলে সোহেল রানার শ্বশুর পরিবার (বৃষ্টির পরিবার) তেমন কোন যৌতুক দিতে পারেনি। এখন যৌতুকের দাবীতে প্রতিনিয়ত বৃষ্টিকে নির্যাতন করা হয়। স্বামী ও তার পরিবারের চাহিদামতো যৌতুক নিতে না পারলে বৃষ্টিকে গ্রহণ করবেনা বলে জানিয়ে দিয়েছে তারা।

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit