মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সাধারণ মানুষের জন্য সরকারের দরদ নেই : জিএম কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সাধারণ মানুষের জন্য সরকারের কোনো দরদ নেই। তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়ে গেছে অনেক, মানুষ সংসার চালাতে দিশেহারা হয়ে পড়েছে। মানুষের জীবনে স্বস্তি নেই, শান্তি নেই। সাধারণ মানুষ এমন অবস্থা থেকে পরিত্রাণ চায়। মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির কো- চেয়ারম্যানদের সাথে ঈদ পরবর্তী এক সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের আরও বলেন, সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে দেশের সাধারণ মানুষ। করোনার কারণে অনেকেই কাজ হারিয়েছে, আবার প্রতিদিন বেকারের সংখ্যা বেড়েই চলছে। তার ওপর প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। খেটে খাওয়া মানুষ অবর্ণনীয় কষ্টে আছে, দেখার যেন কেউ নেই। দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতার কথা বিবেচনা করে রেশনিং সিস্টেম চালু করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। 

তিনি বলেন, সরকার টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছে। টিসিবির মাধ্যমে এমন বাস্তবতা মোকাবেলা করা সম্ভব হবে না। ওয়ার্ড ভিত্তিক রেশন কার্ড চালুর মাধ্যমে মানুষকে স্বস্তি দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি।

এর আগে বনানী কার্যালয়ে পার্টির অতিরিক্ত মহাসচিবদের সাথে মতবিনিময় সভা করেন  জিএম কাদের। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, এড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম এমপি, এড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit