মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৬ জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে চার হাজার ৭৪৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৪৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪০ লাখ ২৫ হাজার ৫০টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৩ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৭২২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৩ হাজার ৬৩৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৮৬ জন।

কিউএনবি/অনিমা/১০ই মে, ২০২২/২৭ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit