বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

তাইওয়ানের আশপাশে চীনা যুদ্ধ বিমান-জাহাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও জাপানকে উস্কে দিতে ফিলিপাইন সাগরে যুদ্ধ বিমান ও জাহাজের উপস্থিতি বাড়িয়েছে চীনা বাহিনী। সেখানে তারা সামরিক মহড়া করছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়, তাইয়ানের আশপাশে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, জাহাজের উপস্থিতি বাড়াচ্ছে চীনা বাহিনী। বেশিরভাগ জাহাজ দ্বীপটির পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। প্রাপ্ত তথ্য মোতাবেক তাওয়ানের খুব কাছেই অবস্থান করছে সেগুলো।

রিপোর্ট অনুযায়ী, মহড়ায় অংশ নিয়েছে চীনা বাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার লিয়ায়োনিং, ০৫৫ ধরনের বড় ডেস্ট্রয়ার। এসব জাহাজ গত ২ মে থেকে পরবর্তি ৫ দিন পূর্ব চীন সাগর থেকে মিয়াকো প্রণালী হয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছেছে। মহড়ার সময় এসব যান তাইওয়ানের খুব কাছে চলে আসে। তাইওয়ানের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, চীনা বাহিনীর বেশকিছু বিমান ও জাহাজ দ্বীপের দক্ষিণপশ্চিম ও দক্ষিণপূর্বাঞ্চলের কাছাকাছি অবস্থান করে। গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাদের উপস্থিতি ছিলো ওই এলাকাগুলোতে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit