শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

তিস্তায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রপালী ইলিশ, জেলেরা খুবই খুশি

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৭০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : গত পাঁচ বছরের তুলনায় এ বছর শুষ্ক মৌসুমেও রেকর্ড পরিমাণ পানি ছিল তিস্তায়। তিস্তা ব্যারাজ এলাকায় নদীর গভীরতা বেশি থাকায় পাঁচ বছর পর আবারও তিস্তা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ। আর তিস্তা পাড়ের জেলেরা তিস্তা নদীতে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ পেয়ে খুবই আনন্দিত। আর এই তাজা ইলিশ কিনতে সেখানে হুমড়ি খেয়ে পড়ছে লোকজন।মঙ্গলবার (১০ মে) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে উঠেছে তাজা ইলিশ। এমন দৃশ্য নজর কাড়ে।জেলেদের জালে ধরা পড়া ইলিশ মাছ দেখতে ভিড় জমাচ্ছেন তিস্তাপারের হাজার হাজার মানুষ।

জানা গেছে, তিস্তায় ইলিশ পাওয়া জেলেদের কাছে স্বপ্নের সেই আকাশেঁর চাঁদ হাতে পাওয়ার মতো। এই তিস্তায় ২০১৭ সালে প্রথম ইলিশ মাছ ধরা পড়েছিল। ঠিক ৫ বছর পর গত এক মাস থেকে নদীতে প্রতিদিন ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। ধরা পড়া ইলিশের আকার ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। মাছ ধরার পর পরই সেখানে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকা দরে মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে।এছাড়া বর্তমানে তিস্তায় ইলিশ মাছ ছাড়াও ধরা পড়ছে বৈরালি, বোয়াল, আইড়, চিতল, গুলশা টেংরা, কালবাউশসহ নানা প্রজাতির মাছ। এসব মাছ তিস্তা নদীর পাড়ে মুহূর্তেই বিক্রি হচ্ছে।গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক (৫০)বলেন, ৮৮ সালের বন্যায় তিস্তা নদীতে প্রথম ইলিশ মাছ ধরা দেখেছি। প্রায় ৩৫ বছর পর আবারও তিস্তা নদীতে ইলিশ মাছ আবার ধরা পড়ছে। ইলিশ মাছ পাওয়ায় তিস্তাপারের বাসিন্দারাও খুশি।

তিস্তাপাড়ের জেলে রহমত আলী বলেন, তিস্তায় ইলিশ পেয়ে আমরা খুব খুশি। তিস্তায় ইলিশ পাওয়া আমাদের কাছে ভাগ্যের বিষয়। আমরা আশা করি প্রতি বছর যেন ইলিশ মাছ পাওয়া যায়।সীমান্ত বাজার এলাকার লাল মিয়া বলেন, আমার ঠেলা জালে দুটি ইলিশ ধরা পড়েছে। আমি খুবই খুশি। এই ইলিশ মাছ দুটি বিক্রি না করে বাড়িতে খাওযার জন্য নিয়ে যাব।

কিউএনবি/অনিমা/১০ই মে, ২০২২/২৭ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit