সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘আসানি’ নিয়ে যা বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আসানি’ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী এনামুর বলেন, এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। যে দিকে যাচ্ছে এটি যদি সেদিকে ধাবিত হয় তাহলে ভারতের বিশাখাপত্নম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে আঘাত হেনে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ ও আন্তর্জাতিক আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা ধারণা করছে- ঘূর্ণিঝড়টি ১২ মে সকালে বিশাখাপত্নম, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গ স্পর্শ করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা এখন পর্যন্ত নেই। ‘আসানি’র প্রভাবে বাংলাদেশে ঝড়-বৃষ্টি হবে। কিন্তু ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবে না বলে জানান তিনি। তবে প্রতিমন্ত্রী এও বলেন, ঘূর্ণিঝড় যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। এখন এটি উত্তর-পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। এটি যদি মোড় নিয়ে উত্তর দিকে ধাবিত হয়, তাহলে আমাদের দেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে আঘাত হানতে পারে।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে সভা করেছি। তাদের সচেতন করে দেওয়া হয়েছে। সিপিপি স্বেচ্ছাসেবকরা মাঠে নেমেছে। তারা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা প্রচার করছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করার নির্দেশনা দিয়েছি। সেগুলোর প্রস্তুতি প্রায় শেষ। সেখানে রান্না করা খাবার দেওয়ার জন্য চাল ও অর্থ দিয়েছি। প্রস্তুতি আমাদের আছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় কেন্দ্রে মানুষকে আশ্রয় দেওয়ার জন্যও নির্দেশনা দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit