বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

শ্বশুর বাড়ির পাশে গাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১১৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে শ্বশুর বাড়ির পিছনে ভুট্টা ক্ষেতের একটি ইউক্লিপটাস গাছ থেকে নাদিম ইসলাম(২৬) নামে এক আইসক্রিম হকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার(৭ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সরকারটারী গ্রাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মজমুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্বশুর বাড়িতে থেকে হকারী করে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করত নাদিম ইসলাম। শনিবার(৭ মে) সকালে শ্বশুর বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সদর থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উদ্ধারকৃত মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার(এ সার্কেল) মারুফা জামাল বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা হলেও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/৭ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit