সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামানের কাছে একটি লঘুচাপ তৈরি হয়েছে। সাগরের উত্তাপ বেড়ে যাওয়ায় লঘুচাপটি রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে  আবহাওয়া অধিদপ্তর।

তবে তা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত করেননি আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমে জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হোক বা না হোক, আগামী এক সপ্তাহ দেশের আবহাওয়া অস্থির থাকতে পারে। সাগরে একদিকে নিম্নচাপের আশঙ্কা। আর দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে দিনে আকাশ মেঘমুক্ত থাকায় দেশের বেশিরভাগ এলাকার গরম আরও বাড়তে পারে। 

এদিকে দেশের বেশিরভাগ স্থানের গড় তাপমাত্রা বাড়লেও মাঝেমধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ায় কিছুটা স্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (৭ মে) রাজধানীসহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কিউএনবি/অনিমা/৭ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit