সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

লঘুচাপ রোববার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জনিয়েছে আবহাওয়া অফিস। এটি আরো ঘণীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আগামী রোববার (৮ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ভারতের আবহাওয়া অফিস এমন খবর জানিয়েছে। যেখানে বাংলাদেশের আবহাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে। বর্তমান গতিপথ অনুযায়ী, লঘুচাপটি আগামী রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন এটির নাম হবে আসানি। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১০ মে রাতে আসানি উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছাবে। তবে এটি কিছুটা পূর্বদিকে দিক পরিবর্তন করে উপকূলে আঘাত হানতে পারে ১১ মে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পরবর্তী নিদের্শনা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

আজ শুক্রবার (৬ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া এ সময় খেপুপাড়ায় ২৬, সীতাকুণ্ডে ২২, দিনাজপুরে ২১ ও কুমিল্লায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমুহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে  পারে। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও যশোরে ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit