বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

তিনবিঘা করিডোর গেট বন্ধ করে দিলো বিএসএফ:  বাংলাদেশীদের ক্ষোভ প্রকাশ

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৫৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে তিন বিঘা করিডোর গেট বন্ধ করে দিয়ে ছিলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএস। শুক্রবার (৬ মে) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র আগমনকে কেন্দ্র করে সকাল ১১ টা ১৮ মিনিট হতে পরবর্তী ১ ঘন্টা ৪৭ মিনিটের জন্য এ গেটে বন্ধ করে দেয় তারা। এতে ওই এলাকার হাজার হাজার বাংলাদেশী মানুষ চরম দূভোর্গের শিকার হয়। দুই দেশের মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই হঠাৎ করে গেট বন্ধ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন।

জানা গেছে, তিনবিঘা নামক এ করিডোরটি ১৯৯২ সালে থেকে ৯৯ বছরের জন্য লিজ নিয়ে ব্যবহার করে আসছে বাংলাদেশ। সেই তিনবিঘা করিডোর আন্তজার্তিক চোরাচালান রুট হিসাবে ব্যবহার হচ্ছে এমন অভিযোগের সত্যতা দেখতে পরিদর্শনে আসেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  কিন্তু শুক্রবার দুই দেশের মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই করিডোরের গেটটি বন্ধ করে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সকাল ১১ টা ১৮ মিনিট হতে পরবর্তী ১ ঘন্টা ৪৭ মিনিটের জন্য এ গেটে বন্ধ করে দেয় তারা।এ নিয়ে যেমন বাংলাদেশের লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে তেমনি হাজার হাজার মানুষ হয়রানীর শিকার হয়।

তিনবিঘা আন্দোলন কমিটির নেতা রেজানুর রহমান রেজা জানান, এ গেট বন্ধ করে দেয়ার মধ্য দিয়ে ভারত আমাদের স্বাধীনতার উপর তাদের নিয়ন্ত্রণ করতে চায়।দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, না জানিয়ে গেট বন্ধ থাকায় হাজার হাজার মানুষ দূভোর্গের শিকার হয়েছে।বিজিবি’র ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আজমল হোসেন জানান, দীর্ঘক্ষন গেট বন্ধের কারণ বিএসএফ’র কাছে জানতে চাওয়া হবে। এ নিয়ে আমরা আলোচনা করবো।
কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit