সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিদেশিরা ৩১ মে পর্যন্ত ওমরাহ করার সুযোগ পাবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : হজের আগে ৩১ মে পর্যন্ত বিদেশিরা ওমরাহ করার সুযোগ পাবেন। শুক্রবার (৬ মে) সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশিদের জন্য ওমরাহ পালনের শেষ তারিখ ৩০ শাওয়াল নির্ধারণ করা হয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ওই দিন ৩১ মে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ আবেদনের শেষ তারিখ ১৫ শাওয়াল।’ বিদেশিদের ওমরাহ ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া চলতি বছর হজ পালনের জন্য রেজিস্ট্রেশন ও তা জমা দেওয়ার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

দুই বছর পর সৌদি আরব হজ করতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। গত বছর কোভিড মহামারির কারণে মাত্র ৬০ হাজার বিদেশিকে হজের অনুমতি দেওয়া হয়। এর আগের বছর এই সংখ্যা ছিল মাত্র এক হাজার। চলতি বছর ১০ লাখ মুসলমানকে হজ করার সুযোগ দেবে বলে জানিয়েছে সৌদি আরব।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit