বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরের পাদ্মা পাড়ের জাজিরায় ১৬ কিলোমিটার স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১১৮ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : ভাত চাই না, বাঁধ চাই; ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই; আশ্বাস নয়, বাস্তবায়ন চাই; ভিটে-মাটি নিয়ে বাঁচতে চাই’ স্লোগানে শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের পাথালিয়াকান্দিতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করছেন পাথালিয়া কান্দি সততা সমাজ জল্যাণ যুব সংঘ ও ভাঙনকবলিত মানুষ।আজ শুক্রবার সকাল ১০টায় পদ্মা পাড়ে অন্তত ৫শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে পাথালিয়া কান্দি সততা সমাজ জল্যাণ যুব সংঘের সভাপতি প্রভাষক মো. ইয়াকুব মাদবর, সহসভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, জাজিরা ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সাবেক মেম্বার আকতার মাদবর, আমিনুল ইসলাম সেন্টু ছৈয়াল, ইচাহাক মাদবর প্রমুখ বক্তব্য রাখেন।

 

পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ইচাহাক মাদবর বলেন, গেল তিন বছরে আমার ১৫ বিঘা বসতবাড়ি ও জমি নদীগর্ভে চলে গেছে। সব হারিয়ে পথে বসেছি আমি। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের কাছে দাবি আগামী বর্ষার আগে যেন টেকসই বাঁধ নির্মাণ করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, গত তিন বছরে পদ্মা সেতুর জাজিরা থেকে নড়িয়া বেড়িবাঁধ পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকায় সহস্রাধিক পরিবারের বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদরাসা, স্কুলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে গেছে।

আমরা সর্বচ্চ হারিয়েছি। এখন দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকাবাসিকে রক্ষার দাবি জানান।এ ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, পদ্মা সেতুর জিরো পয়েন্ট থেকে নড়িয়া বেড়িবাঁধ পর্যন্ত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। নির্দেশ পেলে স্থায়ী বাঁধ নির্মানের কাজ শুরু করা হবে।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit