সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : ঝড়-বৃষ্টির প্রবণতা শুক্রবারও অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা কয়েকদিন ধরে অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকাসহ বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, কুমিল্লা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, শ্রীমঙ্গল, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা ও খেপুপাড়ায় বৃস্পতিবার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, শুক্রবারও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।

তিনি বলেন, “আন্দামান ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ধীরে ধীরে ঘনীভূত হবে। শনিবারের দিকে নিম্নচাপে রূপ নিতে পারে।”

এ আবহাওয়াবিদ জানান, নিম্নচাপে রূপ নিলে তাপমাত্রা বাড়ার প্রবণতাও থাকবে বিভিন্ন এলাকায়। এসময় কোথাও কোথাও বয়ে যেতে পারে তাপপ্রবাহ।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহেই বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন শঙ্কায় সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/সকাল ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit