সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার হয়রানির শিকার পুলিশ ভ্যান আটকে প্রতিবাদ জানানো মুম্বাইয়ের সেই মডেল নেপালের লিগে খেলবেন সাকিব কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল-ঘুসিতে দাদা নিহত স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের

বিশ্বে করোনায় প্রকৃত মৃত্যু দেড় কোটি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় কোটি (১৫ মিলিয়ন) মানুষ প্রাণ হারিয়েছে বলে আনুমানিক হিসাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও )।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া এই হিসাব গত দুই বছরে করোনায় যত মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছিল, তার চেয়ে ১৩ শতাংশ বেশি। 

ডব্লিউএইচওর দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যু ১ কোটি ৪৯ লাখ মানুষের মধ্যে ভারতেরই ৪৭ লাখ। দেশটির প্রকাশিত করোনায় মৃত্যুর হিসাবের চেয়ে এই সংখ্যা ১০ গুণ বেশি, আর বিশ্বে করোনায় মোট মৃত্যুর প্রায় এক–তৃতীয়াংশ। 

সংস্থাটির গবেষকদের বিশ্বাস, অনেক দেশই করোনায় মৃত্যুর হিসাব ঠিকঠাকভাবে রাখেনি। তাই উঠে আসেনি প্রকৃত চিত্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পরিমাপ পদ্ধতি ব্যবহার করেছে সেটি হচ্ছে বাড়তি মত্যু পদ্ধতি। এতে মহামারীর আগে একই এলাকায় মরণশীলতার ভিত্তিতে স্বাভাবিকভাবে যত মানুষের মৃত্যু হতে পারত বলে ধারণা করা যায় তার চেয়ে কত বেশি মানুষ মারা গেছে সেটি হিসাব করা হয়েছে।

এই হিসাবের মধ্যে ওইসব মানুষের মৃত্যুও গণনা করা হয়েছে যারা সরাসরি কোভিডের কারণে মারা যাননি বরং কোভিডের প্রভাবে মারা গেছেন। যেমন: হাসপাতালে যেতে না পেরে যাদের মৃত্যু হয়েছে তাদেরকেও এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাছাড়া, যেসব অঞ্চলে মৃত্যুর রেকর্ড তেমনভাবে নেই এবং সংকটের শুরু থেকেই কোভিড পরীক্ষার সুযোগ কম সেসব জায়গাও এই হিসাব থেকে বাদ যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতিরিক্ত ৯৫ লাখ মৃত্যুর মধ্যে ৫৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে সরাসরি ভাইরাসের কারণেই।

ডব্লিউএইচওর দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যু ১ কোটি ৪৯ লাখ মানুষের মধ্যে ভারতেরই ৪৭ লাখ। দেশটির প্রকাশিত করোনায় মৃত্যুর হিসাবের চেয়ে এই সংখ্যা ১০ গুণ বেশি, আর বিশ্বে করোনায় মোট মৃত্যুর প্রায় এক–তৃতীয়াংশ। 

ডব্লিউএইচওর প্রতিবেদনে উঠে আসা করোনার মৃত্যুর হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে ভারত সরকার। বলেছে, প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তবে করোনায় প্রকৃত মৃত্যু নিয়ে করা অন্য গবেষণাগুলোতেও মোটামুটি একই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকার করোনায় মৃত্যুর যে হিসাব দিয়েছে, ডব্লিউএইচওর নতুন হিসাব তার চেয়ে পাঁচ গুণ বেশি। আর পাকিস্তানে মৃত্যুর হিসাবের তুলনায় ডব্লিউএইচওর হিসাব আট গুণ বেশি।

কিউএনবি/অনিমা/৫ই মে, ২০২২/২২ বৈশাখ, ১৪২৯/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit