সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বাড়তে পারে গরম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল শুক্রবার থেকে গরম আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামীকাল থেকে গরম বাড়তে পারে। ধারাবাহিকভাবে আগামী তিন চার দিন গরমের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণহ হতে পারে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বঙ্গোপসাগরে আবহাওয়ার ওই বিশেষ অবস্থার কারণে আকাশ থেকে মেঘ সরে যাচ্ছে। এর ফলে সূর্যরশ্মি বাধাহীনভাবে বাংলাদেশ ভূখণ্ডে পড়বে। এতে গরম বাড়তে পারে। 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে মেঘ কমে রোদের তীব্রতা বাড়তে পারে। যে কারণে গরম বাড়তে পারে। আর বঙ্গোপসাগরে আগামীকালের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না হবে না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গত এক সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit