বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

৩০ পেরিয়ে বেনজেমা এখন ‘সত্যিকারের অ্যাথলেট’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়সুচক গোল করে পত্রিকার শিরোনাম পাল্টে দিয়েছেন রিয়াল মাদ্রিদ সুপার স্টার করিম বেনজেমা। গতকাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে পেপ গার্দিওলার শিষ্যদের কাছ থেকে প্রথমে গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিক রিয়াল মাদ্রিদ।  কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইউরোপীয় আসরে নতুন এক ইতিহাস রচনা করে রিয়াল। ম্যাচের ইনজুরি টাইমে ৯০ ও ৯১ মিনিটে পরপর জোড়া গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যান রদ্রিগো।

অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার মাত্র ৫ মিনিট আগে করিম বেনজেমা পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে জয় এনে দেন ৩-১ গোলে। ফলে দুই লেগে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে কার্লো আনচেলোত্তির দল। সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার বেনজেমার এমন দক্ষতার প্রশংসা করে বলেন, বর্তমান বয়সে এসেই সে দারুন করছে। আগের মতো ওজন থাকলে হয়তো তিনি এমন চমৎকার ফর্ম দেখাতে পারতেন না।

তিনি বলেন, ‘ইউরোপ জুড়েই এখন আমরা আকর্ষণীয় বিষয়গুলো দেখতে পাচ্ছি। বয়স্করাই বেশি দক্ষ। বেনজেমার ক্ষেত্রে আমি বলব, ৩০ বছরে পৌঁছানোর আগে তার ওজন হয়তো দুই বা তিন কেজি বেশি ছিল। তবে এখন সে সত্যিকার অ্যাথলেটে পরিণত হয়েছে। সে এখন বিশ্বসেরা দুই বা তিনজন স্ট্রাইকারের মধ্যে একজন। ‘ উল্লেখ্য, গতকালের এই জয়ের ফলে আগামী ২৮ মে প্যারিসে ফাইনালে লিভারপুলের মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit