রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

মিনাওয়ালিতে বিশাল জনসমাবেশ করতে যাচ্ছেন ইমরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানের মিনাওয়ালিতে বিশাল জনসমাবেশ করতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার তিনি এ জনসমাবেশ করবেন বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তানে শাহবাজ শরিফের সরকারেরে বিরুদ্ধে আরো চাপ প্রয়োগ করার জন্য মিনাওয়ালিতে বিশাল জনসমাবেশ করতে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করতে তিনি এ সমাবেশ করছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটিআই দলের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তায় ইমরান খান বলেন, শুক্রবার মাগরিবের নামাজের আগে তিনি মিনাওয়ালিতে জনসমাবেশ আয়োজন করতে যাচ্ছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানি করা সরকার ও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের থেকে পাকিস্তানকে মুক্তি দিতে তিনি যে আন্দোলন শুরু করতে যাচ্ছেন তার একটি অংশ হলো মিনাওয়ালি জনসমাবেশ।

ইমরান খান আরো বলেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করার আগে তিনি মিনাওয়ালির জনগণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে চান। এ কারণেই তিনি মিনাওয়ালির জনগণের কাছে এসেছেন।

সূত্র : জিও নিউজ

কিউএনবি/বিপুল/০৫ মে ২০২২ খ্রিস্টাব্দ / দুপুর ০২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit