বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

মারিউপোল ঘুরে গেলেন পুতিনের প্রতিনিধি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম মারিউপোলে পৌঁছালেন রাশিয়ার উচ্চপদস্থ প্রতিনিধি। অবশ্য এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও বিবৃতি দেয়নি ক্রেমলিন। ডোনেটস্কের রাশিয়াপন্থি বিচ্ছিন্নতবাদী নেতা ডেনিস পুশিলিন টেলিগ্রামে প্রথম এই খবর প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, সের্গেই কিরিয়েনকো মারিউপোলে গিয়েছিলেন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসে ডেপুটি সেনা প্রধানের দায়িত্ব সামলান। এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি।

ডেনিস পুশিলিনের দাবি অনুয়ায়ী, বুধবার কিরিয়েনকো মারিউপোলে যান এবং পরিস্থিতি বুঝে আসেন। মারিউপোল এখন কার্যত রাশিয়ার হাতে। শুধুমাত্র একটি কারখানার ভিতর থেকে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের কিছু সেনা। রাশিয়াও লাগাতার সেখানে বোমাবর্ষণ করছে। ওই কারখানায় এখনও শতাধিক বেসামরিক ইউক্রেনের নাগরিক আটকে আছেন বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার পরমাণু কুচকাওয়াজ

বাল্টিক অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাল্টিক সাগরে রাশিয়ার জায়গা কালিনিনগ্রাদ। বুধবার সেখানেই পরমাণু অস্ত্রের মক ড্রিল করে রাশিয়ার সেনারা। পরমাণু শক্তি সম্পন্ন ব্যালেস্টিক মিসাইল ব্যবহারের কুচকাওয়াজ করা হয়। রাশিয়া জানিয়েছে, মিসাইল লঞ্চার, বিমানবন্দর, সামরিক কাঠামো, সামরিক অস্ত্র এবং কম্যান্ড পোস্ট ধ্বংসের মক ড্রিল করা হয়েছে। প্রায় ১০০ সেনা ওই মক ড্রিলে অংশ নিয়েছিল। রেডিয়েশন এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার হলে কীভাবে তার সঙ্গে মানিয়ে নিতে হবে, তারও ড্রিল হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।

বাল্টিক সাগরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আগেই। সুইডেন, ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। রাশিয়া তখনই জানিয়েছিল, এমন হলে বাল্টিক সাগরে শক্তিসাম্য রক্ষা করা যাবে না। ওই অঞ্চলে পরমাণু অস্ত্র মজুত করবে তারা। মঙ্গলবারই জার্মানির চ্যান্সেলরের সঙ্গে বৈঠক হয়েছে ফিনল্যান্ড এবং সুইডেনের রাষ্ট্রপ্রধানের। তারপরই রাশিয়ার এই ড্রিল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ডয়েচে ভেলে, রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ

কিউএনবি/অনিমা/৫ই মে, ২০২২/১৯ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit