বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

ম্যাক্রোঁর সঙ্গে দেখা করতে পেরে আনন্দবোধ করছি: মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তিনি বলেন, ‘আমার বন্ধু ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করতে পেরে প্রতিবারের মতো আনন্দবোধ করছি। বিশ্বের বিভিন্ন বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। উন্নতির রাস্তায় গর্বের সঙ্গে একে অপরের পাশে আছে ভারত এবং ফ্রান্স। আমাদের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত আছে।’ 

বুধবার ঝটিকা সফরে ফ্রান্সে যান নরেন্দ্র মোদি। প্যারিসে পৌঁছে ‘বন্ধু’ ফ্রান্সের প্রেসিডেন্টকে আলিঙ্গন করেন।

মোদি বলেন, ‘ফ্রান্সের সফর ঝটিকা হলেও অত্যন্ত কার্যকরী হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি আমি এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উষ্ণ অভ্যর্থনার জন্য তাঁকে এবং ফ্রান্সের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

দ্বিপাক্ষিক আলোচনা এবং নৈশভোজের পর যৌথ বিবৃতিতে মোদি ও ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেনে মানবিকতার সংকট এবং দ্বন্দ্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং ফ্রান্স।’ 

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘ইউক্রেনে যে সাধারণ নাগরিকদের মৃত্যু হচ্ছে, সেই বিষয়টিকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছে দুই দেশই। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে অবিলম্বে যুদ্ধবিবরতির পক্ষে সওয়াল করা হচ্ছে।’

কিউএনবি/অনিমা/৫ই মে, ২০২২/১৯ বৈশাখ, ১৪২৯/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit