রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৫৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত। ৪ মে বুধবার সন্ধ্যায় হাজরাখানা-মদনপুর সড়কের মদনপুর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নারায়নপুুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিনুর রহমান (২২) এবং একই গ্রামের বাবর আলীর ছেলে সাগর আহমেদ (২১)।

নিহতদের চাচাতো ভাই আলতাফ হোসেন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের বলেন, ঈদের আনন্দে ঘুরতে তারা দুই বন্ধু অ্যাপাচি আরটিআর একটি মোটরসাইকেলযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে যাচ্ছিল। তারা মদনপুর মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের (খুটি) সাথে ধাক্কা দেয়। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকেউদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করেন।চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার বলেন, এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, তারা দুইজনই আমার গ্রামের ছেলে ঘটনাটি খুব দঃখ জনক। পরিবারের পক্ষ থেকে তাদের মরাদেহ ময়নাতদন্ত ঝাড়াই দাফনের আবেদন করা হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরাদেহদুটি হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল যেহেতু মহেশপুর থানায় আপনি মহেশপুর থানার ওসির সাথে কথা বলেন।মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, স্থানীয়রা আমাকে জানিয়েছেন মটরসাইকেল দুর্ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার শেষ সিমানায় ও চৌগাছা উপজেলার ভেতরে। সে কারণে নিহতের স্বজনরা আমাদের নিকট কোন তথ্যও দেননি।

কিউএনবি/অনিমা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit