শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ধোনির অধিনায়কত্ব ছাড়া আর ধরায় অবাক ডুপ্লেসিস

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের মাঝপথে নেতৃত্ব বদল করেছে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজাকে সরিয়ে আবারও নেতৃত্ব দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এভাবে অধিনায়ক বদল করায় বেশ অবাক হয়েছে প্রায় এক দশক চেন্নাইয়ে কাটানো ফাফ ডুপ্লেসিস। চলতি আসরে যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন। আজ বুধবার রাতে পুরনো দলের বিপক্ষেই তিনি টস করতে নামবেন।

মৌসুম শুরুর আগে রবীন্দ্র জাদেজার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু জাদেজা ব্যর্থ হওয়ায় ৮ ম্যাচ  পর আবারও ধোনিকে অধিনায়ক বানানো হয়। নেতৃত্ব পেয়েই দলকে জিতিয়েছেন ধোনি। তবে চেন্নাইয়ে নেতৃত্ব হস্তান্তর নিয়ে ডুপ্লেসিস বলেছেন, ‘মৌসুমের মাঝপথে এরকম ঘটনা ঘটায় আমি অবাক। মৌসুম শুরুর আগে যেটা হয়েছিল সেটা নিয়েও অবাক। মনে হচ্ছে একটা ঘটনা আর একটাকে ছাপিয়ে গেছে। ‘

চেন্নাইয়ের বিপক্ষে প্রথম সাক্ষাতে হেরেছিল বেঙ্গালুরু। দ্বিতীয় সাক্ষাতে ধোনি ফেরায় লড়াই আরও কঠিন হবে বলে মনে করছেন টানা তিন ম্যাচ হেরে বিপদে থাকা বেঙ্গালুরু অধিনায়ক, ‘লড়াই যে কঠিন হবে সেটা নিয়ে সন্দেহ নেই। ধোনি অধিনায়ক থাকলে নিজের ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনে। চেন্নাইয়ের সাফল্যের এটাই অন্যতম কারণ। আমাদের জন্য লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে।  আগের ম্যাচে হারলেও আমরা আত্মবিশ্বাসী। জানি আমরা এর থেকেও ভালো ক্রিকেট উপহার দিতে পারি। ‘

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit