বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

গোপন সফরে সৌদি যুবরাজের সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার ইস্যু, ইয়েমেন, ইউক্রেনের যুদ্ধ এবং ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও বাইডেন প্রশাসন এখন তার উপসাগরীয় মিত্রের সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, সিআইএ পরিচালক বার্নস সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। যেখানে তাদের দুজনের মধ্যে ‘অর্থপূর্ণ’ আলোচনা হয়। গেল এপ্রিল মাসে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর এক বৈঠকের সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের ওপর ক্ষুব্ধ হয়ে চিৎকার করে কথা বলেছিলেন সৌদি যুবরাজ। 

এর আগে গত মার্চে দ্য আটলান্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভুল বুঝলেও আমি পরোয়া করি না। এতে আমার কিছু যায় আসে না।’ উপসাগরীয় দেশটির নিরঙ্কুশ রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কও করেন তিনি। যুবরাজ বলেন, ‘খুবই সাধারণ কথা, আমি তাকে (বাইডেন) পরোয়া করি না।’ বাইডেনের সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে কি না জানতে চাইলে যুবরাজ সালমান বলেন, ‘আমাদের যেমন যুক্তরাষ্ট্রকে নিয়ে লেকচার দেয়ার অধিকার নেই। অন্যের ক্ষেত্রেও বিষয়টা একই।’

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit