শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

উত্তরা গণভবনে উপচেপড়া ভিড়

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : উত্তরা গণভবনের হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, ঈদের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) সকাল থেকে দর্শনার্থীদের ভিড় ছিল নাটোরের উত্তরা গণভবনে। নানা বয়সী মানুষ দলে দলে প্রবেশ করেন এখানে। গণভবনের মূল প্যালেসসহ শতাধিক প্রজাতির গাছ, ৪০ ধরনের ফুল মুগ্ধ করেছে বড়দের। এ ছাড়া মিনি চিড়িয়াখানায় পাখি, হরিণ ও বানর দেখে খুশি শিশুরা।

৪৫ একর জমিতে স্থাপিত উত্তরা গণভবন দেখতে নাটোরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন।সম্পূর্ণ দেখতে গিয়ে ক্লান্ত হয়ে দর্শনার্থীরা গাছে নিচে ও বেঞ্চে বিশ্রাম নেন দর্শনার্থীরা। তিনি বলেন, মঙ্গলবার (৩ মে) প্রায় ৫ হাজার দর্শনার্থী উত্তরা গণভবন দর্শন করেন। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, গণভবনের নিজস্ব আনছার সদস্যসহ টুরিস্ট পুলিশ দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করছে। ১৭৩৬ সালে রাজা দয়ারাম রায় সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় এই রাজবাড়িটি স্থাপন করেন। আর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এটিকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। ২০ টাকার টিকিটের বিনিময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা গণভবন দর্শন করা যায়।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit