সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

চার বিভাগে আরো বৃষ্টির সম্ভাবনা, কয়েকদিনের মধ্যে সমুদ্রে লঘুচাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : আগের চেয়ে ঝড়-বৃষ্টির প্রবণতা কমে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী তিনদিনের মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বুধবার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ সেলসিয়াস বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। তিনি আরও জানান, ৭২ ঘণ্টার (৩ দিন) মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৩ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সারাদেশেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit