শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

নতুন পরিচয়ে আসছেন তমা মির্জা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে। পরে মডেলিং এবং অভিনয়ে এসে সফলতা পান তমা মির্জা। নাটক, সিনেমা, ওয়েব ফরমেটের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

২০২০ সালের শেষদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে কাজ করার ঘোষণা দেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নাটক নির্মাণের জন্য জনপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে চুক্তি করেন তিনি। কিন্তু করোনাভাইরাসের বিড়ম্বনা এবং তৌকীর আহমেদের প্রবাসে চলে যাওয়ার কারণে তার পুরো প্রজেক্টটিই মুখথুবড়ে পড়ে। তবে আশার কথা হলো রোজার ঈদের পর তৌকীর আহমেদ ফিরছেন। তার ফেরার অল্প সময় পরেই নাটকটির নির্মাণ কাজ শুরু হচ্ছে। আর এতে তমা মির্জাও নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রযোজনা করার বিষয়টি অনেক আগে থেকেই আমার মাথায় ঘুরছে। তবে নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেরি হচ্ছিল। শুধু নাটক নয়, পর্যায়ক্রমে সিনেমা নির্মাণেরও প্রাথমিক পরিকল্পনা আছে আমার।

এদিকে অভিনয়েও এখন তিনি ব্যস্ত রয়েছেন। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি মুক্তিযুদ্ধের গল্পের সিনেমায় অভিনয় করেছিলেন। সেটির শুটিং শেষ হয়েছিল করোনাকালের আগে। সম্প্রতি এটির ডাবিংয়ের কাজও শেষ হয়েছে। তাছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনী’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের সিনেমা দুটির কাজ অসমাপ্ত অবস্থায় আছে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit